• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আশা শিক্ষা কর্মসূচির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচি আওতায় অভিভাবক ও শিক্ষা কর্মসূচির শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩ নং নাচোল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা শিক্ষা কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলার ডি এম মেজবা উদ্দিন, আশা এডুকেশন অফিসার রাজশাহী সদর জেলার সারাবান তহুরা, চাঁপাইনবাবগঞ্জ জেলার আশা শিক্ষা কর্মসূচির নাচোল অঞ্চলের আশরাউল হক, আশা শিক্ষা কর্মসূচির মনিটর ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আশা কর্মসূচির শিক্ষক ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহীম মিঞা, বক্তারা বলেন ছেলে মেয়েদের সন্ধ্যাকালীন খোঁজখবর রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন।

ছেলে মেয়েদের প্রথম শিক্ষাগুরু হচ্ছেন বাবা-মা তাদের সঠিক দিকনির্দেশনায় একজন শিশু বা কিশোর ছেলে মেয়ে ভালোভাবে গড়ে উঠতে পারে। এছাড়াও আশা শিক্ষা কর্মসূচির আওতায় যে সকল ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের লেখাপড়ার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখার জন্য অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ। এসময় কোরআন থেকে তেলাওয়াত করেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশা শিক্ষা কর্মসূচির নাচোল অফিসের সুপারভাইজার মিজানুর রহমান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category