• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাঘা ( রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে। উন্মুক্ত ডাকের মাধ্যমে চলতি বছরের ৪ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইজারা দেওয়া হয়। এতে ৫৪জন অংশ নেন। এর মধ্যে সবোর্”চ ডাকদাতা ছিলেন গোচর গ্রামের মহিদুল ইসলাম। ভ্যাট ছাড়া ৩লাখ ৩০হাজার টাকা ডাক দেন মহিদুল ইসলাম। পরে ভ্যাট ও আয়করসহ ৪লাখ ১২ হাজার টাকায় তাকে ইজারা প্রদান করা হয়। আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, ডাকের সমুদয় মূল্যে ১দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১ টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে পৌর সভার রুস্তমপুর হাট ও বাজার খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারা দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান,সমবায় অফিসার আব্দুল মকিম,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা (সমকাল) ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব) আড়ানী পৌরসভার হিসাব রক্ষক শহিদুল ইসলাম সহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category