• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের মুল্লিকপাড়া কবরস্থান সংলগ্ন মাঠের একটি ধইঞ্চাক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠ এলাকার একটি ধইঞ্চাক্ষেত থেকে ওই যুবকের মরদেহটি দেখে পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত, যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি আজকের। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category