• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

আ.লীগ ছেড়ে দিল আসন সেই আসনে জাপাকে বিপুল ভোটে হারিয়ে এমপি হলেন মাহমুদ হাসান সুমন

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি ৫৬ হাজার ৮০১ ভোট পেয়েছেন।

তাঁর প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। এর আগে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী আব্দুছ ছাত্তার দলীয় সভানেত্রীর নির্দেশে নৌকা প্রত্যাহার করে লাঙ্গলকে সমর্থন করেন।

(০৭ জানুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জি এ ফলাফল ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই দুই প্রার্থী ছাড়াও স্বতন্ত্র আরও দুইজন এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ছিলেন একজন। তাঁদের মধ্যে স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে কানিজ ফাতেমা পেয়েছেন ১৮৯ ভোট, বদরুল আলম প্রদীপ কেটলি প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট এবং এনপিপির মো. আব্দুল্লাহ আল মামুন আম প্রতীকে পেয়েছেন ৩৩৪ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category