• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার: ” মানবকল্যানে ঐক্যবদ্ধ আজ, শিক্ষার আলোয় গড়বো সমাজ” এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই ইউনিয়নে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের সংগঠনটি বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসএসসি, এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা, ইউনিয়ন ব্যাপী মেধা যাচাই প্রতিযোগিতা,বাংলা ও ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় , ঈদ পূনর্মিলনী সহ নানা কর্মসূচীর আয়োজন করে আসছে তারুণ্যের আস্থা অর্জনকারী এই সংগঠন।

প্রতিবছর সদস্যদের মধ্য থেকে নেতৃত্ব, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে গঠিত হয় নতুন কার্যকরী কমিটি। তারই ধারাবাহিকতায় গত ৩ জুলাই ২০২৩ তারিখে ৪র্থ বারের মতো নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি পদে মনোনিত করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসানকে এবং সহ- সভাপতির দায়িত্ব অর্পিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ( বি ইউ পির) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাযহারুল ইসলাম ফারাবী ও সারোয়ার হোসেনকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয় সরকারি আনন্দমোহন কলেজের মেধাবী শিক্ষার্থী সৈয়দ আশরাফ-কে। নতুন এই নেতৃত্ব মেধাবীদের মূল্যায়ন, নতুন মেধার সন্ধানের মাধ্যমে শিক্ষার আলোয় সমাজ সংস্কারে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category