• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মেম্বারদের অভিযোগ

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের বিরুদ্ধে মেম্বাররা অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসদুজ্জামানের বিরুদ্ধে ৫ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয় ১৩/০৮/২০২২ইং ইউনিয়ন পরিষদের সভায় চেয়ারম্যান টিসিবির ৮’শ কার্ড গোপন করে ১ হাজার কার্ড পাওয়া গেছে বলে জানান। চলমান ৪টি প্রকল্প কাবিখা ও টিআর এর কোন প্রকার সভা না করে প্রকল্প তৈরি করে পিআইও অফিসে জমা দেন। এডিবির প্রকল্পের বিষয়ে পরিষদের কাউকে কিছুই জানানো হয়নি। হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে পরিষদে আলোচনা না করে ট্যাক্স আদায় শুরু করেন। ইউপি সদস্যদের সমালোচনার মুখে অপর ইউপি সদস্য ও কিছু কর্মীদের আদায়ের দায়িত্ব দেন। কিন্তু ট্যাক্স আদায়ের কতটি বই তৈরি করেছেন তা সদস্যদেরকে জানানো হয়নি। ভিজিডি কর্মসূচী ২০২৩-২৪ বর্ষের ৩৬০ কার্ডের ব্যাপারে ইউপি সদস্যদেরকে নিয়ে মিটিং না করে চেয়ারম্যান নিজেই ভাগ করে দেন। এর মধ্যে ২শ’ কার্ড ৯টি ওয়ার্ডে জনসংখ্যা অনুযায়ী, ১’শ কার্ড কর্মীদের মাঝে বন্টন করেন ও বাকী ৬০টি কার্ড মহিলা বিষয়ক অফিসে জমা রাখেন। এছাড়াও সরকারি খেজুর, পাউডার দুধ ও কম্বল বিতরনে ব্যাপক অনিয়ম করেন। ইউপি চেয়ারম্যান মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। চেয়ারম্যানের অযোগ্যতার কারনে এলজিএসপির ৩ লক্ষ ২১ হাজার টাকা ফেরত যাওয়ায় এলজিএসপির উন্নয়ন থেকে এলাকাটি বঞ্চিত হয়।
নয়ারহাট ইউপি চেয়ারম্যান মো.আসদুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি ইউপি চেয়ারম্যানকে নীতিমালা অনুযায়ী কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category