• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে গলাচিপার ইমাম পরিষদ এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা। শনিবার বেলা ১১টায় গলাচিপা পৌর শহরের জৈণপুরী খানকার মাঠ থেকে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গলাচিপা উপজেলা পরিষদ (পুরান) মাঠে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা মো. হেলাল উদ্দিন, মাওলানা মো. নুরুজ্জামান, মাওলানা মো. মানজার হোসেন, মাওলানা মো. মনসুর প্রমুখ।
সমাবেশে সভাপতি বলেন, মুসলমানদের অধিকার আদায় করে নিতে হবে। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মুসলমানরা একদিন এদেশে বিজয়ী হবে ইনশা আল্লাহ।
এ সময় বক্তারা উগ্রপন্থী ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। একই সাথে চট্রগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category