• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে উন্নয়ন কমিটির অফিস ভাঙচুর লুটপাট থানায় অভিযোগ

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন :
জামালপুরের ইসলামপুরে উপজেলা উন্নয়ন কমিটির অফিসে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে গত ৬ অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ১১টার দিকে ইসলামপুর পৌর এলাকার মার্কাজ মসজিদ রোডে অবস্থিত কমিটির কার্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা ১০-১৫ জন দুর্বৃত্ত রাতে অফিসে প্রবেশ করে আলমারি, চেয়ার, টেবিল, টিভি, ফাইলপত্রসহ বিভিন্ন মূল্যবান নথি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এছাড়া তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এলোমেলো অবস্থায় ফেলে রেখে যায়।

পরদিন (৭ অক্টোবর) কমিটির সদস্য শান্ত মিয়া বাদী হয়ে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় আশপাশের কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালেও দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল জানান, অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র ও সরঞ্জাম হারিয়ে যাওয়ায় সংগঠনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিঞা বলেন, ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, সেটিকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category