• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

মোঃ মনির হোসেন :
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নে ছাত্রদলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ব্রাইট ন্যাশনাল প্রিপারেটরি হাইস্কুল হলরুমে চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান মাসুদ।

৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রকিবুল ফারাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদের এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম তানভীর।

এসময় প্রধান বক্তা বলেন, ছাত্রদল হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন। এ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শে বলীয়ান হয়ে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মনির হোসেন বাবু, কমল আহমেদসহ ইউনিয়ন ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category