• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে ছাত্রবাসের টিন বিক্রি করলেন ছাত্রদল নেতা— শিরোনামে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র ও প্রতিবাদ

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জেলা প্রতিনিধি:

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) তারিখে দৈনিক কালবেলা পত্রিকায় ইসলামপুরে ছাত্রবাসের টিন বিক্রি করলেন ছাত্রদল নেতা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, ভিত্তিহীন ও সুস্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে আমাদের ব্যক্তি ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার হীন অপচেষ্টা চালানো হয়েছে।
বাস্তবতা হলো ইসলামপুর সরকারি কলেজ ছাত্রবাসের পুরাতন ও দীর্ঘদিনের পরিত্যক্ত টিন কলেজ কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ও জ্ঞাতসারে, সকল নিয়ম-কানুন অনুসরণ করে ক্রয় করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনপত্র, অনুমোদনপত্র ও প্রাপ্তির কপি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা প্রকাশ্যে উপস্থাপন করা হবে। কলেজ প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো প্রকার বিক্রয়, লেনদেন বা অনিয়মের প্রশ্নই ওঠে না।
কিন্তু দুঃখজনকভাবে, প্রকৃত তথ্য যাচাই না করে, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ না করে এবং ন্যূনতম অনুসন্ধান ছাড়াই একতরফাভাবে এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সুস্পষ্টভাবে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। এটি কেবল দায়িত্বজ্ঞানহীনতাই নয়, বরং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর সামিল।
আমরা মনে করি, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে একটি বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। এ অপপ্রচারের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের সুস্পষ্ট দাবি
অবিলম্বে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদটি প্রত্যাহার করতে হবে।
একই গুরুত্ব, একই স্থান ও সমান আকারে আমাদের এই প্রতিবাদলিপি প্রকাশ করতে হবে।
ভবিষ্যতে এ ধরনের দায়িত্বহীন ও একপাক্ষিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অন্যথায়, আমাদের সম্মান ও সুনাম রক্ষার্থে আমরা প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
সত্য কখনো চাপা থাকে না। বিভ্রান্তি ছড়িয়ে জনমত প্রভাবিত করার অপচেষ্টা ব্যর্থ হবেই ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category