• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে জমি দখল নিয়ে হামলা, গাছ কেটে ফেলার অভিযোগ

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ইসলামপুর (জামালপুর):জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই এলাকার বিআরএস ৫৩৯ নং খতিয়ানভুক্ত ৪১৫ নং দাগে অবস্থিত ২৮ শতাংশ জমিতে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আঃ করিমের পুত্র মোঃ কারিমুল হাসান ও জসিমের সঙ্গে প্রতিবেশী মোঃ বছির উদ্দিন কাজী, মোঃ রবিন কাজী, মোঃ আনছার আলী আহালু, মোঃ আক্রামসহ অন্তত ১০-১২ জনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

অভিযোগে বাদী উল্লেখ করেন, ঘটনার দিন সকালে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র দা, লাঠি, কোরাল, খস্তা ইত্যাদি নিয়ে বেআইনি জনতাবদ্ধে তার দখলীয় জমিতে প্রবেশ করে বাঁশঝাড়, কাঁঠাল, আম, আতাফল, বনজ ও পেঁপে গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। পরে ট্রাক্টর দিয়ে মাটি ফেলে জমি দখলের চেষ্টা চালায়।

বাদীর স্ত্রী মোছাঃ হাসেদা বেগম প্রতিবাদ করলে বিবাদীরা তাকে ও তার স্বামীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category