• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার:
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।

শুক্রবার বিকেল ৫টায় ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ইসলামপুর আসনে জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেন, জনগণের অধিকার রক্ষায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জুলাই সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। তিনি অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, আশেক মাহমুদ শান্ত, উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মোছা, সহকারী সেক্রেটারি আব্দূর রহমান ওমর, পৌর আমীর মোহাম্মদ মাসুম, উপজেলা যুববিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ মনির হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category