• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর–২ (ইসলামপুর) আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সুলতান মাহমুদ বাবু সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ চালান।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান
উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা খানম শুলেখা।

এছাড়াও উপস্থিত ছিলেন
বিশিষ্ট শিল্পপতি ও যুবনেতা, জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা সাফিজ বিনতী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মতিউর রহমান ঘটি, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী।
পথসভায় উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এবং ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশ আবার সঠিক পথে ফিরবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category