• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামপুর প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষাকে সামনে রেখে জামালপুর জেলা ইসলামপুর পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পৌরসভার ধর্মকুড়া মডেল মসজিদে এ আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা ছামিউল হক ফারুকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান কেবল সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক অনন্য প্রশিক্ষণকাল। রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, জামায়াত নেতা আলী হোসেন, ইসলামপুর পৌর শাখার আমীর মোঃ মাসুম, সেক্রেটারি মোস্তিম বিল্লাহ, যুব বিভাগ ইসলামপুর উপজেলা সেক্রেটারি ও পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মনির হোসেন। বক্তারা বলেন, রমজানের শিক্ষা হলো আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন করা।

সভায় সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড পৌর শাখার সভাপতি মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শাখার নেতা মোঃ ফেরদৌস আলম।
বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান। আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category