• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

রফিকুল ইসলাম (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবাহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ এনে রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নে পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় শিক্ষক মমতাজুর রহমান, রিয়াদ হোসেন,সমসেরসহ আরও অনেকেই।

তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই একক আধিপত্য বিস্তার করে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর নিয়োগ বাণিজ্য এবং অবৈধভাবে গোপনে ম্যানিজিং কমিটি গঠনসহ নানা অনিয়ম দূর্নীতি করে আসছেন। এসব প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীনের পরিবারসহ স্থানীয়দের নামে একাধিক মামলা দায়ের করেন। একই দিন সকালে পচাবহালা বাজারে মামলা প্রতাহার ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সততার সহিত দায়িত্ব পালন করে আসছি। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সম্পন্ন মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category