• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে ফসলের অনুপুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় ফসলের অনুপুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইসলামপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ফসলের সুষম পুষ্টি ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য উন্নয়ন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মসূচিটি ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন জেলার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ.কে.এম মোর্শেদুর রহমান, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ,
জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব।

প্রশিক্ষণটি পরিচালনা করেন জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ। আরো উপস্থিত ছিলেন
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়াল ও আবিদ হাসান প্রমুখ।

বক্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষকদের পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করবে এবং স্থানীয় বাজার ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category