• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

জামালপুর–২ ইসলামপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপি। শনিবার রাত ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব। তিনি অভিযোগ করেন, মনোনীত প্রার্থীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি, উদ্দেশ্যপ্রণোদিত ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি বলেন, জনগণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল এ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমরা এ ধরনের বিকৃত তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, এ,কে,এম শহিদুর রহমান, সহ সভাপতি রেহান আলী, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাষ্টার, দপ্তর সম্পাদক ফিরুজ আহম্মেদ মিন্টুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতারা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু কেবল একজন ব্যক্তি নন, তিনি দুটি মেয়াদে সফল সংসদ সদস্য এবং কয়েকবারের সভাপতি হিসেবে একটি প্রতিষ্ঠানের নাম। তাঁর উন্নয়ন কর্মকাণ্ড ও জনপ্রিয়তা দেখে অনেকেই হিংসা করছে। দলের প্রতি তৃণমূলের অকৃত্রিম সমর্থন লক্ষ্য করে গোষ্ঠীস্বার্থে কিছু ব্যক্তি বিভ্রান্তিকর প্রচারণায় লিপ্ত হয়েছে।

নেতৃবৃন্দ গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন নেতৃবৃন্দের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category