• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ কার্যালয় উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১১নং চরপুটিমারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখার যৌথ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেনুয়ারচর বাজারে অবস্থিত কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই যৌথ কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক সামিউল হক রাজু, সামিদুল হক সানি, আব্দুল কুদ্দুস খান ও আবু হানিফ বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন আকন্দ, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম লেবু, চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি সোরাফলসহ যুব নেতা হেলাল মণ্ডল, আনিছুর রহমান, সুলতান, ইমরান, বিলাল, মোশারফ, মিজানুর রহমান, সোজা প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category