• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বি এম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনকাল বিডি / ২৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

রফিকুল ইসলাম (জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বি এম কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান।
শনিবার বিদ্যালয়টির আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি চলে এ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল,আঃ মালেক,আব্দস ছালাম,আনিছুর রহমান,বেলগাছা ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহানশাহ সরকার,সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সামছুল আলম,সহকারী অধ্যাপক মঞ্জুরুল কাদের পালোয়ান,প্রভাষক রাশেদুল করিম ও সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মতিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের এ কে এম মোস্তফা কামাল। এরপর চলে ক্রীড়া প্রতিযোগিতা।
এসময় স্থানীয় গণমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান,কামরুজ্জামান,জাকিয়া সুলতানা।
দ্বিতীয় পর্বে চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category