• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে মন্দির পরিদর্শন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপুল মাস্টার

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার রাতে তিনি পৌর শহরের গৌড় নিতাই আশ্রম দুর্গা মন্দির হরিসভা, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি, কৈবতপাড়া, মাঝিপাড়া, ঠাকুরবাড়ি, কাশারীপাড়া কালীমন্দির, বসাকপাড়া অষ্টমী ঘাটসহ ১৭টি মন্দির পরিদর্শন করেন। এই সময় তিনি পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিপুল মাস্টার বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বলেছেন ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, ইসলামপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ বন্দ, গৌড় নিতাই আশ্রম মন্দিরে সাধারণ সম্পাদক দীপক বিশ্বাসসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category