• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক-সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ ও খোলা কাগজ এর ইসলামপুর প্রতিনিধি, ইসলামপুর প্রেসক্লাবের সদস্য মরহুম সাংবাদিক ওসমান হারুনীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যকরী পরিষদ সদস্য আবদুস সামাদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, মরহুম সাংবাদিক ওসমান হারুনীর বড় ছেলে ইয়ামিন, ছোট ভাই কাদের, মো. সুলতান, কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category