• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুরে স্বামীর মুক্তির দাবিতে মায়ের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন ইসলামপুর(জামালপুর,

জামালপুরের ইসলামপুরে মায়ের করা মামলায় মেয়ের স্বামী কারাগারে থাকায় নির্যাতন ও অন্যায়ের শিকার হচ্ছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্ত্রী।

সোমবার (১০নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা কান্দাপাড়া গ্রামে স্বামীর বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সালমা খাতুন তার মা রেহানার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। এরপর থেকে আমার বাবা-মা ও বাড়ির কিছু সদস্য আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও হয়রানি করছে।

তিনি আরও বলেন, এর আগেও আমার মায়ের করা মিথ্যা মামলায় গর্ভবতী অবস্থায় আমি তিন মাস জেল হাজতে ছিলাম। আমার স্বামী ইউসুফ আলী অন্যায়ের শিকার হয়ে বর্তমানে কারাগারে বন্দি। এখন আমি ও আমার চার মাসের শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ন্যায়বিচার ও আমার স্বামীর নিঃশর্ত মুক্তি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়ের শাশুড়ি ভানু আক্তার, চাচা শ্বশুর ইমান আলীসহ স্থানীয় কয়েকজন প্রতিবেশী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত আগস্ট/২০২৪ ইং তারিখে মেয়ের মা মোছাঃ রেহানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জামালপুর মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category