• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইসলামপুর সরকারি হাসপাতালে রোগীদের মাঝে বিপুল মাস্টারের উদ্যোগে ইফতার বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর উপজেলা সরকারি ৫০ শয্যা হাসপাতালে অসহায় ও ভর্তি রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার বিতরণের উদ্যোগ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি নিজ হাতে হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।

এ সময় বিপুল মাস্টার বলেন হাসপাতালে যারা অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের অনেকেই ঠিকমতো ইফতার করার সুযোগ পান না। সেই বিষয়টি বিবেচনা করেই তাদের পাশে দাঁড়াতে এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি করতে এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরও আমি তাদের সাথে থেকে ইফতার করার সুযোগ পেয়েছিলাম, যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সমাজের মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত যুগ্ম আহবায়ক জনি শাহ, সাবেক ছাত্রনেতা আল আমিন, ইসলামপুর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি পিয়াস, ইসলামপুর পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সাধারণ সম্পাদক পলাশ বন্দ, এছাড়াও সহযোগিতায় ছিলেন মোজাদ্দেদ, সোয়াইব, লোহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category