• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈদে বাড়ি এসে কুড়িগ্রামে পাঁচজন ডেঙ্গুতে আক্রান্ত

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ঢাকা ও চট্টগ্রাম থেকে কুড়িগ্রামে ঈদ করতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এই পাঁচজন রোগীর চিকিৎসা চলছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১০ দিনে ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ জন। এরা সবাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে চাকরি করেন। আক্রান্তদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডাঃ সাদেকুর রহমান বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। হাসপাতালে ডেঙ্গু ইউনিট চালু না থাকায় মেডিসিন ওয়ার্ড ও বিশেষ কেবিনে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাদের নিয়মিত খোঁজখবর রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category