• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈদ’ এ ঘরমুখোদের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে: অধিকাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে।
তবে, অতীতের মতো এবারও কোনো টিকেট কাউন্টারে বিক্রি হবে না; শতভাগ বিক্রি হবে অনলাইনে। যাত্রীদের টিকেট পাওয়ার সুবিধার্থে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আলাদা আলাদা সময়ে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পূর্বাঞ্চলে সব আন্তঃনগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। অপরদিকে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টা থেকে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে আজ (২ জুন) থেকে আন্তঃনগর ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু করছে রেলওয়ে।

আজ যাত্রীদের মাঝে বিক্রি হবে ১২ জুনের অগ্রিম টিকেট। একইভাবে আগামীকাল ৩ জুন যাত্রীদের দেয়া হবে ১৩ জুনের টিকেট, ৪ জুন দেয়া হবে ১৪ জুনের টিকেট, ৫ জুন দেয়া হবে ১৫ জুনের টিকেট এবং ৬ জুন দেয়া হবে ১৬ জুনের অগ্রিম টিকেট।
একই ভাবে ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত তারিখের ফিরতি অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে এবার চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-চাঁদপুর এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চার জোড়া স্পেশাল ট্রেন সহ দেশের বিভিন্ন রুটে ২০টি বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, রেলওয়ে পূর্বাঞ্চলে ১২টি আন্তঃনগর ট্রেনে প্রতিদিন ৭ হাজার ৭১৫ জন যাত্রী ঈদে বাড়ি ফিরতে পারবেন।

এবার স্পেশাল সহ আন্তঃনগর ট্রেনে করে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ হাজার যাত্রী ঈদে বাড়ি যেতে পারবেন। ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।

চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদে দুই জোড়া স্পেশাল ট্রেন চলবে।
এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ঈদে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে ও জানান দেন রেলওয়ের ওই প্রকৌশলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category