• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:-
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। (১৮ এপ্রিল) বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একে এম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, উপজেলার ভেটেরেনারি সার্জন পল্লব বৈষ্য প্রমুখ।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম বলেন, ‘এ প্রদর্শনীতে উন্নত জাতের গরু-ছাগল, হাস-মুরগী,

ভেড়া, কবুতর, খরগোশসহ বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রাণীর সমাহারে মেলা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। মেলায় ৩৬ টি ষ্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিয়েছে। প্রাণিসম্পদ প্রতিপালন ও এর উন্নত জাত নির্বাচনে এবং প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি ও খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category