• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে বোরো ধানের সমলয় প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি রবি মৌসুমে ডিআই কর্তৃক বোরো ধানের সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এডব্লিউডি এবং পরিমিত সার ব্যবহারে ‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।(৫ মে) রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াপাঁচাশি গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোছা: নাছরিন আক্তার বানুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাবেক সদস্য পরিচালক (শস্য)বিএআরসি ও ক্রপএক্সপার্ট জোনিং প্রকল্পের ডা. মো. আজিজ জিলানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক মো. আশরাফ

উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক বিনা ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের সনিয়র স্পেশালিষ্ট(জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ) ডা. মো. মনোয়ার করিম খান, বিএআরসি মৎস্য বিভাগের সদস্য পরিচালক অজিত কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান,ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভূঞা মিলন, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান,কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী, উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শতাধিক কৃষক-কৃষাণী, ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন, উপজেলায় ৫০ একরের সমলয় প্রদর্শনীতে মোট কৃষকের সংখ্যা ৬৫ জন। উক্ত সমলয়ে ২ একরে এডব্লিউডি কৃষক ৮ জন এবং ২ একরে নন এডব্লিউডি ৬ জন কৃষককে ট্রায়াল স্থাপন করা হয়েছে। একই সমলয়ে ১০ শতাংশ জমিতে খামারি অ্যাপের মাধ্যমে সার প্রয়োগ এবং ১০শতাংশ জমিতে কৃষক চর্চার মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল স্থাপন করা হয়েছে। এতে কৃষক ব্যাপক লাভবান হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category