• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঈশ্বরগঞ্জে ৬টি পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছের ক্ষতিগ্রস্ত

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকায় মতিউর রহমান মানিকের পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
পুকুরের মালিক বলেন, প্রায় ১ একর ৭০ শতক জায়গার উপর আমার ৬টি পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।
এবার পুকুরে গুলশা, পাবদা, শিংসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ইতোমধ্যে ১৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

রবিবার সন্ধ্যায় পুকুরের মালিক মতিউর রহমান মানিক বাজারে চলে গেলে এই সুযোগে দুষ্কৃতকারীরা পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে ফোন দিলে উনি এসে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে ধারণা করেন তিনি। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

মাছ ব্যবসায়ী মিজানুর রহমান রতন বলেন, রাতের অন্ধকারে এভাবে যদি মাছ ব্যবসায়ীদের ক্ষতি করা হয়,তবে আমাদের মতো মৎস্যচাষীরা মাছ চাষে উৎসাহ হারিয়ে ফেলবো। আমরা এর বিরূদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category