• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জীবনের একটি টার্নিং পয়েন্ট- কুড়িগ্রামের এসপি

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী উলিপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পুলিশ সুপার পরিক্ষার্থীদের উদ্যেশে বলেন- উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জীবনের একটি টার্নিং পয়েন্ট। শিক্ষার্থীদের পড়া লেখার বিকল্প নাই, প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে মনযোগ দিয়ে পড়তে হবে। যে সকল ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল জিপিএ অর্জন করতে পারে তারাই তুলনামূলক ভাল বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। পরীক্ষা সময়ে ভবিষ্যতের কথা চিন্তা করে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।
পুলিশ সুপার আরো বলেন, সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান খোকন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, উলিপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category