• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

উপজেলা চেয়ারম্যানের দাবীতে হরিজনদের আবাসনের আশ্বাস দিলেন মুখ্য সচিব

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীনের দাবীতে হরিজনদের আবাসনের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
সোমবার জেলা প্রশাসনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের দাবীতে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন মুখ্য সচিব। এর আগে রবিবার দুপুরে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চিলমারী শাখার আয়োজনে ৩০জন ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন বলেন, বিভিন্ন পত্র পত্রিকায় হরিজনদের আবাসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার খবর দেখে আজ সকালে সোমবার(১৩ ফেব্রুয়ারি) জেলা পরিষদের মিটিংয়ে আমি বিষয়টি তুলে ধরি। সাথে সাথে মুখ্য সচিব মহদোয় আবাসনের ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছেন। আমি আশা করছি খুব দ্রুত এটি বাস্তবায়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category