• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উপজেলা প্রশাসনের উদ্যোগে মান্দায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

দিনকাল বিডি / ২৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, মান্দার পক্ষ থেকে উপজেলার মোট ৩৮টি মাদ্রাসার ৭৬ জন শিক্ষার্থীকে (প্রতি মাদ্রাসা থেকে ১ জন ছেলে ও ১ জন মেয়ে) এই সহায়তা দেওয়া হচ্ছে। মেয়েদের জন্য বোরখা ও ছেলেদের জন্য পায়জামা-পাঞ্জাবি দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদ্রাসাগুলোর তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি শিক্ষার্থীদের মধ্যেও এসব ড্রেস বিতরণ করা হবে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী শিক্ষার্থীদের হাতে এসব ড্রেস তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category