• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

উপাচার্য নিয়োগের পরদিনই রাবিতে নতুন জনসংযোগ প্রশাসক-ছাত্র উপদেষ্টা নিয়োগ

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন জনসংযোগ প্রশাসক ও ছাত্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। উপাচার্য নিয়োগের পরদিনই তাদের নিয়োগ দেওয়া হলো।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়েছে, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার ও ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। শুক্রবার থেকে পরবর্তী সময়ে আদেশ না দেওয়া পর্যন্ত ওই পদে তারা দায়িত্ব পালন করবেন। 

তাই নিয়োগের পর শুক্রবার দুপুরেই নতুন দায়িত্বে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক। 

উল্লেখ্য, ২০০৫ সালে রাবির সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন আখতার হোসেন মজুমদার। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি একটি হলের আবাসিক শিক্ষক ও রোভার স্কাউটসের লিডারসহ অন্য কয়েকটি দায়িত্বও পালন করেন। তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, আমিরুল ইসলাম কনক রাবি থেকে ২০০২ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর শেষ করেন। পরে রাবি থেকেই পিএইচডি ডিগ্রি নেন। ২০১৩ সালে তিনি রাবির ফোকলোর বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category