• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

দিনকাল বিডি / ১৯৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার(১৭ ডিসেম্বর) দুপুরে বণিক সমিতি মিলায়তনে লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফার ‘উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হরি গোপাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভকত, উলিপুর সুজন’র সাধারন সম্পাদক নুরে আলম, সহকারী অধ্যাপক আবুল হোসেন, রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন উদীচীর জাতীয় পরিষদ সদস্য মিনহাজ আহমেদ মুকুল।

উল্লেখ্য, লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফার ‘উলিপুরের ইতিহাস, উলিপুরের নদী ও জলপ্রবাহ, উলিপুরে গণহত্যা শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ গ্রন্থ তিনটি স্থানীয় ইতিহাস চর্চায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সেই অনুযায়ী ৪র্থ গ্রন্থ হিসাবে ‘উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category