• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মারধর: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পেটিলেন ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় চেয়ারম্যান সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত সোমবার বিকেলে থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে।

এলাকাবাসি ও এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে উপজেলার থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার শ্যালক শাহ আলম সহ থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে যান। তার শ্যালক ৮শতক জমি খারিজ ও খাজনা বিষয়ে অন্যায় আবদার করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ও তার শ্যালক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা(ভারঃ) জসিম উদ্দিনকে গালিগালাজ ও বেধরক মারপিট করে ৩৩ হাজার ৩১০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে সহকারী কমিশনার(ভূমি) ঘটনাস্থলে যান এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে রাতে উলিপুর থানায় চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০), শাহ আলম (৫৫) ও অজ্ঞাত নামা ১জন সহ ৩জনের নামে মামলা দায়ের করেন। উলিপুর থানা মামলা নং ৯ তারিখ-১২/১২/২২ইং।
এ ব্যাপারে চেয়ারম্যান আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার শ্যালক শাহ আলমের ৮ শতক জমির খারিজ ও খাজনা নিতে ৬ মাস ধরে হয়রানী করছেন। আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার শ্যালকের সাথে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কথাকাটি ও মারামারি লাগে। তবে আমি মারিনি তাকে শুধু গালিগালাজ করেছি।
উপজেলা সহকারী কমিশনার কাজী মাহমুদুর রহমান জানান, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং উপস্থিত মানুষজনের কাছে ঘটনা শুনি। পরে আহত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়ে আসি এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category