• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে ইয়াবাসহ ১৬টি মাদক মামলার আসামী সেই নয়ন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১৬ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি মো. নয়ন মিয়া(৩৫)কে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে তবকপুর ইউনিয়নের উমানন্দ তবকপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল হাকিম, এএসআই আরিফুল ইসলাম, সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার থেকে ১০১ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(১১ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের ১৬ টি মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category