• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার(১১ নভেম্বর) দুপুরে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী সাদিয়া খাইরুল সুকন্যা’র সঞ্চালচায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আহসান হাবীব নীলু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের উপ-পরিচালক যতীন্দ্র নাথ বম্মর্ণ, উলিপুর লোকজ উৎসব পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন।

অনুষ্ঠানে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি ২০২২ সালের ১৫৩, এসএসসি ২০২৩ সালের ৯৮, প্রাথমিক সমাপনী বৃত্তি ২৪ জন ও আমিন ফরিদা শামীম সোসাইটি’র উদ্যোগে ৩য়,৪র্থ,৫ম ও ৮ম শ্রেনীর ৯৮ জনসহ মোট ৩৬০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category