• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে চুরির মূলহোতাসহ গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বসতবাড়ীর তালা ভেঙ্গে চুরির ঘটনায় মালামাল উদ্ধার করে চুরির মূলহোতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাতে উলিপুর পৌরসভার পূর্ব বাজার এলাকার মো.শাহ্ জাহান হোসেনী তার বাসার দরজা ও গেটে তালা লাগিয়ে পরিবারের সকল লোকজন মিলে বজরা এলাকায় বোন জামাইয়ের জানাযায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে যায়। পরদিন নিজ বাসায় ফেরত এসে দেখতে পায় তাদের বাসার গেটের তালা ও রুমের তালা ভাঙ্গা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো ও তাদের বিভিন্ন মালামাল ঘরে নেই। পরে উলিপুর থানার অজ্ঞত চোরদের নামে মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম মামলার তদন্তে স্থানীয় লোকজনদের জিজ্ঞেসাবাদে কিছু লোকের বাসার আসেপাশে কিছু দিন সন্দেহজনকভাবে ঘোরাফেরার তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে উলিপুর থানার অনুসন্ধানে চোর চক্রের মূলহোতা উলিপুর পৌরসভাধীন জোনাইডাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন (৩২), মোঃ খোকন মিয়া (৪২) ও হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় এলাকার মোঃ আঃ হাকিম (৪৮)কে গ্রেফতার করা হয়। এবং তাদের দেয়া তথ্যমতে চোরাইকৃত ছোট পানির পাম্প ১টি, গ্যাসের চুলা ১টি, লাল রংয়ের ছোট বাই সাইকেল ১টি, এলইডি মনিটর ২টি, গ্যাস সিলিন্ডার ১টি, স্বর্ণের আংটি ১, কম্বল ২টি, স্টাবলাইজার ১টি, পানির ফিল্টার ১টি, ব্লেন্ডার ১টি, মেলামাইন প্লেট ১৩টি উদ্ধার করা হয়।

শনিবার(২১ অক্টোবর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category