• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে জমি-জমার বিরোধে একজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুর রউফ মন্ডল(৬৪) নামে একজন গুরতর আহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছেন। এ ঘটনায় ওই দিনই পুলিশ আহত ব্যক্তিকে দেখতে উলিপুর হাসপাতাল পরিদর্শন করেন।

এলাকাবাসী জানান, ওই গ্রামের আব্দুর রউফ মন্ডল (৬৪)’র সঙ্গে একই গ্রামের মমিনুল ইসলাম (৩৬), ছক্কু মিয়া (৪৫), মিন্টু মিয়া (২৮), আমিনুল ইসলাম (৩২), আবুল হোসেন (৫২), নুর মোহাম্মদ (৫৫), আবুল কাশেম (৬০), ছকিয়ত আলী (৫৫), স্বাধীন মিয়া (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আলমগীর হোসেন (২৫) দের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ বিরোধ নিয়ে বহুবার মিটিংও হয়েছে কিন্তু সমাধান হয়নি। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে একটু দুরে কাজ শেষ করে আব্দুর রউফ ছবেদ মেম্বারের বাড়ির সামন দিয়ে পায়ে হেটে বিরোধপূর্ণ জমিতে যাচ্ছিলেন। এসময় বিবাদীগণ পূর্ব প্রস্তুতি মোতাবেক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথায় ও সারা শরিরে আঘাত করলে তিনি আহত হন। আহত ব্যক্তির চিৎকারে বোরো রোপনের কাজে থাকা কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে এবং দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। এক পর্যায়ে আহত ব্যক্তির কাছে থাকা ১লাখ ৮০ হাজার টাকাও বিবাদীগণ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category