• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে টি-বাঁধ নির্মাণ, জ‌মি অ‌ধিগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ২১৪ Time View
প্রকাশঃ বুধবার, ৭ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে টি-বাঁধ নির্মাণ করায় জ‌মি অ‌ধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৭ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আয়োজনে উপজেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহানুর আলম ফুলু সরকার। তিনি বলেন, আমাদের জমি অধিগ্রহন ও ক্ষতিপুরণ না দিয়ে ২০১৬/১৭ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদী বে‌ষ্টিত উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের নাগড়াকুড়া এলাকায় টি-বাঁধ নির্মাণ করা হয়। যার ফলে আমরা যেমন কৃষি জমি হারাই, তেমনি ভাবে পরিবার পরিজন নিয়ে সার্বিক ক্ষতির মুখে পড়ি। বর্তমানে আমাদের মাঝে এমন পরিবার আছে যারা শুধুমাত্র ওই জমির উপর নির্ভরশীল ছিল। জমি হারিয়ে তারা সহায় সম্বলহীন হয়ে নিঃস্ব জীবন যাপন করছে।
তিনি আরো বলেন- আমাদের চার একর জ‌মি রয়েছে। এর আগেও ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন করেছি। আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমি অধিগ্রহণ করার কার্যকরি পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবী জানাচ্ছি।
এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক লুৎফর রহমান, আবুল হোসেন, সৈয়দ আলী ব্যাপারী, আব্দুল মজিদ ও নুরিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষ‌য়ে কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকে‌ৗশলী আব্দুল্লাহ আল মামুন’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব‌লেন, নদীর জ‌মি অ‌ধিগ্রহ‌ণের কোন নিয়ম নেই। নদীর ম‌ধ্যেই বাঁধ‌টি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category