• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে ধরনীবাড়ী যুব সংগঠনের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের আওতায় ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শিউলী খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সদস্য আব্দুস সামাদ, শাহজাহান আলী, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সভাপতি এনামুল হক, চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল (লিড) অফিসার আব্দুল মোমেন হোসেন, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, থানার এসআই খালেকুল বাদশাহ, এএসআই আকতারুজ্জামান প্রমুখ।

সভায় বাল্যবিবাহকে না বলে বাল্যবিবাহ
বন্ধে সকলেই প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত গণসাক্ষর
প্রদান করেন। এছাড়াও বাল্যবিবাহের কুফল ও আইনগত অপরাধের বিষয়টি আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category