• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে বিদ্যালয়ের রাস্তা বন্ধের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীর অবস্থান ধর্মঘট

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যালয়ের রাস্তা বন্ধ ও যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ভুক্তভোগী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী সহ উপজেলার প্রাথমিক পর্যায়ের প্রধান শিক্ষকবৃন্দ এই অবস্থান ধর্মঘটে অংশ নেন।
অবস্থান ধর্মঘটে অংশ নেয়া ৫ শ্রেণির শিক্ষার্থী মেরাজ মিয়া জানান, আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নাই, খেলার মাঠ নাই। মানুষের জায়গা-জমি দিয়ে চলাচল করতে দেয় না।

বিদ্যালয়ে আসার সময় অন্যের জায়গা-জমি দিয়ে আসলে আমাদের স্যার-আপা ও বাবা-মাকে খারাপ খারাপ গালি দেয়। ১ম শ্রেণির শিক্ষার্থী রাদিয়া জান্নাতের অভিভাবক রিয়াজুল হক বলেন, বিদ্যালয়ে যাওয়ার রাস্তা নাই তাই আমার বাচ্চাকে বিদ্যালয়ে পাঠাই না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী বলেন, উপজেলা নিবার্হী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোন ন্যায় বিচার পাচ্ছি না। ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মহাবিপদে পড়েছি। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে। যার কারণে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে কোন কাজ না হওয়ার কারণে আমরা আজ এখানে অবস্থান করছি। তিনি আরো বলেন, যাতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার প্রতিবন্ধকতা দূর এবং বিদ্যালয়ে স্বাধীন ভাবে চলাফেরা করে পড়ালেখার সুযোগ হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় বলেন, অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে। সমস্যাটি প্রশাসনিকভাবে সমাধানের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শোভন রাংসা বলেন, অফিসের কাজে বাহিরে এসেছি। তবে আমি শুনেছি এবং সেখানে শিক্ষা অফিসারকে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category