• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামীর যাবজ্জীবন কারাদন্ড

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় আসামী মোঃ আবুল কালাম(৪০)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

জেলা পুলিশ জানায়, ২০০৬ সালের ১৪ই অক্টোবর বাদী মোছাঃ খুশি বেগম(৩০) রাতে তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে আসামী ধামশ্রেনী ইউনিয়নের ধামশ্রেনী গ্রামের মোঃ আবুল কালাম (৪০) ওই নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর থেকে সে প্রায় দুই এক দিন পর পর রাতে তার সঙ্গে শারিরীকভাবে মেলামেশা করত। যার প্রক্ষিতে সে তিন মাসের অন্ত:সত্তা হয়ে পড়ে। এ ঘটনায় বাদির অভিযোগের প্রেক্ষিতে উলিপুর থানার অফিসার ইনচার্জ মামলাটি রুজু করেন এবং মামলার তদন্তভার এসআই (নিঃ) সিদ্দিকুর রহমান এর নিকট অর্পন করেন।

এসআই (নিঃ) সিদ্দিকুর রহমান মামলার তদন্ত সুচারুভাবে সম্পন্ন শেষে অভিযোগপত্র ১০ এপ্রিল ২০০৭ তারিখ বিজ্ঞ আদালতে দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ডিএনএ টেস্টের জন্য আদেশ প্রদান করলে, এস আই মোঃ শহিদুল ইসলাম মামলার আসামি, ভিকটিম এবং ভিকটিমের সন্তানের ডিএনএ টেস্ট করান।

অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানার আদেশ প্রদান করেন কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category