• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটা জবর-দখল করে রাস্তা নির্মাণ

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জোরপূর্বক বীর মুক্তিযোদ্ধার বসতভিটা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবার আদালতে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের ডারার পাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৯৫) ও তার ছেলে মৃত মুক্তিযোদ্ধা আব্দুল গফফার। তাঁরা উপজেলার একমাত্র মুক্তিযোদ্ধা পরিবার। যা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাবা-ছেলে অংশগ্রহণ করেন।
অভিযুক্তরা একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মাইনুল ইসলাম, মাহবুল ইসলাম, মুকুল মিয়া, মৃত আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল আজিজ, খলিলুর রহমান, বক্তার আলীর ছেলে আব্দুল হাই, হাফিজুর রহমান, সাহেব আলীর ছেলে মিনহাজুল ইসলাম।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী মৌজার জেএল নম্বর ১০৫, সিএস খতিয়ান নম্বর ১৪২২ সিএস ১৯৯৮, ১৯৯৯ ও ২০০০ দাগে ৩৪ শতক জমির মধ্যে পাঁচ শতক জমি ১৯৭৪ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক’র স্ত্রী জহুরা বিবি কেনেন। তখন থেকেই প্রায় ৪৯ ধরে ওই মুক্তিযোদ্ধা পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। হঠাৎ অভিযুক্তরা জায়গাটি সরকারি বলে দাবি করে বাড়ির সীমানা বেড়া ভাঙচুর করে বড় বড় আম, জাম, নারিকেল ও সুপারি গাছ কেটে জবর-দখলের চেষ্টা করে। এতে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয়রা বাঁধা দেয়। পরে তারা নানান হুমকি দিয়ে চলে যায়। গত ২২ মে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছোট ছেলে দেলোয়ার হোসেন দুলু পরিবারের পক্ষে বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।
মামলার বাদী দেলোয়ার হোসেন দুলু বলেন, আমরা মুক্তিযোদ্ধার পরিবার। আমার বাপ ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তার পরও কিছু দুর্বৃত্ব আমাদের পরিবারের উপর নির্যাতন ও হামলা করে আসছে। আদালতে মামলা করেছি তবুও তারা আমাদের জমি দখলের চেষ্টা করে আসছে। আমরা অনেকটা আশংকায় রয়েছি।
বাদীর আইনজীবী এ্যাডভোকেট আনিসুজ্জামান আনিস বলেন, উলিপুর সিনিয়র সহকারী জজ আদালত বিবাদীগণকে গত ২৫ মে তারিখ থেকে সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাইবার নোটিশ দিলে তারা এখনো তার জবাব দেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category