• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে মিনি লাইব্রেরীর উদ্বোধন

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘সবাই মিলে বই পড়ি আলোকিত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে মিনি লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর ডট কম’র উদ্যোগে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই বাজারের নাগর চন্দ্র শীলের সেলুনে এ লাইব্রেরীর উদ্বোধন করা হয়।‍‌ এ সময় উলিপুর ডট কম’র উপদেষ্টা লেখক ও প্রভাষক আবু হেনা মুস্তফা, নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এডমিন ম্যানেজার অমিত চন্দ্র পাল, প্রতিবেদক আব্দুল মালেক, মিনি লাইব্রেরি সহ সমন্বয়ক জামিউল ইসলাম, জামিউল ইসলাম জুহান, সদস্য মীর মোশারফ, সেলুন মালিক নাগর চন্দ্র শীল সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বর্তমান সময়ে সকল মানুষকে বই পড়ার প্রতি আগ্রহ তৈরী করতে মিনি লাইব্রেরী এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৩৬টি মিনি লাইব্রেরী স্থাপন করা হয়েছে।

মিনি লাইব্রেরীর সহ সমন্বয়ক জামিউল ইসলাম জানান, পাঠকেরা একই বই পড়ে যেন বিরক্ত বোধ না করে তাই আমরা প্রতি ২মাস পরপর প্রতিটি লাইব্রেরীর বই পরিবর্তন করে নতুন বই রেখে আসি।
সেলুনের মালিক নাগর চন্দ্র শীল জানান, আমি মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি, যেহেতু আমি তেমন লেখাপড়া করার সুযোগ পাইনি তাই আমার এখানে এই মিনি লাইব্রেরী হওয়াতে অনেক মানুষ বসে বসে বই পড়ার সুযোগ পাবে। এতে আমি অনেক খুশি।

উলিপুর ডট কমের উপদেষ্টা লেখক ও প্রভাষক আবু হেনা মুস্তফা এবং নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন- শহরে বা গ্রামাঞ্চলে অনেকই আছেন যাদের বই পড়ার ইচ্ছা থাকলেও আসে পাশে লাইব্রেরী না থাকায় বা সহজে বই না পাওয়ায়, বই পড়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এই মিনি লাইব্রেরীর মাধ্যমে এখন অনেক মানুষ সেই সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category