• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক সংগঠন ফিনিক্স এর আয়োজনে উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদকের কুফলসহ সামাজিক সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, বিশেষ অতিথি কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা হেল ক্বাফি, ফিনিক্স এর সহ-সভাপতি আব্দুল আজিম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম রাব্বী প্রমুখ।

শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসাবে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। পরে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category