• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময়

দিনকাল বিডি / ২২৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সম্প্রসারণের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ এনামুল হক।
বক্তব্য রাখেন,স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক (গবেষণা ও প্রশাসন) ড. সৈয়দ নওশীন পর্নিনী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category