• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গর্ভবতী নারী, প্রসূতি মা, ০-৩৬ মাসের শিশুর পুষ্টিসেবা ও কম জন্ম ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছে।

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আবু জাফর।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মোঃ জাহাঙ্গীর কবির, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের সিএফও এএইচ তৌফিক আহমেদ, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মনজুর-ই-মোর্শেদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোদাব্বের হোসেন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেশকাতুল আবেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আমিন প্রমুখ।

জাতীয় পুষ্টিসেবার ব্যবস্থাপনায় ও ইউনিসেফ’র সহযোগিতায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৪৪ জন সেচ্ছাসেবককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category