• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২০ মার্চ) বিকেলে উলিপুর থানার আয়োজনে পৌরশহরের গবার মোড়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম।

সড়ক দূর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় পুলিশ সুপার চলমান সময়ে বিভিন্ন সড়ক দূর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি সকলকে সম্মিলিত ভাবে সড়ক দূর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন মেনে চলাচল করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সহধর্মিনী কাবেরী প্রসাদ পান্ডে, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, ট্রাফিক ইনচার্জ এ কে এম বানিউল আনাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category