• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ২৮তম বই মেলার শুভ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ২৮তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার বি.এম. এ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ জুলফিকার আলী সেনা প্রমুখ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহবান জানান। বিশেষ করে উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলে উলিপুরের সংস্কৃতিসহ সকল অবহেলিত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে।

অনুষ্ঠানে ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য জিয়ন রায়হানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category