• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে ৭দিন ব্যাপি হা-ডু-ডু খেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ঐতিহ্যবাহী শেখ রাসেল হা-ডু-ডু টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি হা-ডু-ডু দল ও বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি হা-ডু-ডু দল অংশগ্রহণ করেন। উদ্বোধনি খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চের সামনে এম এস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক শাহিনুর আলমগীরের সভাপতিত্বে ৭দিন ব্যাপি হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হা-ডু-ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন হয় না। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হা-ডু-ডু সহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জু সরকার সভাপতি উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রমুখ।

বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে নানা বয়সের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হা-ডু-ডু খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, বেশী বেশী চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হা-ডু-ডু কে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা প্রয়োজন মনে করেন তারা।

উল্যেখ্য যে, উক্ত ৭দিন ব্যাপি হা-ডু-ডু খেলায় ৮টি দল অংশগ্রহণ করবেন। প্রতিদিন রাত ৮ টায় খেলা শুরু হবে। খেলার বিজয়ী দলের জন্য ১ম পুরুষ্কার ১টি ষাড় এবং দ্বিতীয় পুরুষ্কার ১টি খাশি দেয়া হবে জানান খেলা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category